
🍁মরুর কান্তা অতৃপ্ত স্পর্শহীন দূরত্বের হৃদয়হীন- একক ভালোবাসা !🍁💔
প্রধান বার্তা সম্পাদক-✍️জাহারুল ইসলাম জীবন।
👁️🗨️মরুর কান্তা স্পর্শীত-স্পর্শহীন অতৃপ্ত ভালোবাসা,
অনন্ত দিগন্তে কাঁপে বালুকার ঢেউ,
নিঃস্ব-অসীম শূন্যতা-ই, কোথাও নাই কেউ।
হৃদয়ের গভীরে এক তৃষ্ণা জাগে,
স্পর্শের অভাবে প্রেম নীরবে পোঁড়ে।
কান্তার ধূসর বুকে লুকানো ক্রন্দন,
অপ্রাপ্তির বেদনায় আহত জীবন।
দূরত্বের প্রাচীর যেন হিমাদ্রির শিখর,
কাছে থেকেও দূরে, এ কেমন নির্ভরতা?
হৃদয়বিহীন নয়, তবু কেন লাগে শূন্যতা ?
একাকীত্বের রাতে বিষাদেরা জাগে।
একটি তারার পানে চেয়ে থাকি একা,
সেও তো বহুদূরে, মেলেনা তো তার দেখা।
এই ভালোবাসা শুধু আমার-ই বোঝা,
না পাই আশ্রয়, না মানে কোনো দুরভেদ্য বাঁধা।
অস্পর্শিত ফুলের সুবাসের মতো,
শুধু অনুভব করা যায়, ধরতে গেলে নাহি ধরা দেই।
মরুর কান্তা তুমি, রুক্ষ কঠিন ভূমি,
তবুও গোপনে বাঁচে ভালোবাসার অতৃপ্ত হৃদয় খানি।
অতৃপ্ত বাসনারা কাঁদে অনুক্ষণ,
এই হৃদয়হীন দূরেও বাঁচে সেই মন।
একাকীত্বের দীর্ঘশ্বাসে ভাসে মরুর পথ,
আমার গভীরে বাঁজে শুধু সেই আকাঙ্ক্ষার রথ।
যে রথে চড়ে আসে না তো কেউ কোনো দিন,
শুধু অপেক্ষায় কাঁটে প্রহর বিলীন।
স্পর্শহীনতার ব্যথা যেন তীক্ষ্ণ শেল,
দূরত্বের আগুনে পুড়ে মায়াবী মায়া অবিরল।
হৃদয় তো চাই কাছে, বাঁধিতে নিবিড় ডোরে,
নিয়তির পরিহাস কাঁদায় অঝোরে।
তবুও এই ভালোবাসা রয় অনন্ত-অমলিন,
যেমন ক্যাকটাসের বুকে ফোটে রঙিন প্রচ্ছদে ফুঁল।
একাকীত্বের মাঝেও সে তো জেগে রই,
হৃদয়হীন দূরত্বেও ভালোবাসা অমর অক্ষয়।🌿