1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

সিরাজগঞ্জ তাড়াশে দুর্বৃত্তের দেওয়া বিষে পুড়লো কৃষকের জমির ধান।

মোঃ আব্দুল কুদ্দুস, তাড়াশ,উপজেলা প্রতিনিধি, (সিরাজগঞ্জ)
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ তাড়াশে দুর্বৃত্তের দেওয়া বিষে পুড়লো কৃষকের জমির ধান।

মোঃ আব্দুল কুদ্দুস, তাড়াশ,উপজেলা প্রতিনিধি, (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তের দেওয়া আগাছা নাশক বিষে এক কৃষকের জমির বোরো ধান পুড়ে নষ্ট হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার দোবিলা গ্রামে। গ্রামবাসী সূত্রে জানা গেছে ঘরগ্রামের কৃষক ইসহাক আলী দোবিলা মৌজায় সাড়ে পাঁচ বিঘা জমিতে ২৯ ধান আবাদ করেছিলেন। শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার ওই জমিতে বালাইনাশক (ঘাস মারা বিষ) প্রয়োগ করে।

কৃষক ইসহাক আলী জানান, শনিবার সকালে আমি জমিতে গিয়ে দেখতে পাই কে বা কারা আমার সাড়ে পাঁচ বিঘা জমির ধান ২৯ আধা পাকা ধানে ঘাস মারা বিষ প্রয়োগ করেছে। এতে আমার জমির ধান পুড়ে ছোন হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ওই কৃষক থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, কৃষক ইসহাক আলীকে আইনগত সহায়তা দেওয়া হবে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি শুনেছি, সরজমিনে ধান ক্ষেত পরিদর্শন করে ওই কৃষকের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট