1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ফুলপুরে ময়লার ভাগাড়কে উদ্যানে রূপ দিয়েছেন সহকারি কমিশনার ভূমি

ফয়জুর রহমান (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

ফুলপুরে ময়লার ভাগাড়কে উদ্যানে রূপ দিয়েছেন সহকারি কমিশনার ভূমি

ফয়জুর রহমান (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরে সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান ফারুক এর পরিকল্পনায়া ও ব্যবস্হাপনায় ফুলপুর ভূমি অফিস সংলগ্ন ময়লার ভাগাড়কে উদ্যানে রূপ দেওয়া হয়েছে। যেখানে গত কিছুদিন পূর্বেও ছিল ময়লার বিশাল স্তুপ সেখানে এখন শোভা পাচ্ছে বিভিন্ন প্রকার ফুল ফল ঔষধি বৃক্ষের মনোরম উদ্যান।
(৪মে রবিবার) বিকাল ৪ ঘটিকার সময় উক্ত উদ্যান এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদ এর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাদী, সমাজ সেবা অফিসার সিহাব উদ্দিন খান, কৃষি অফিসার ফারুক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সুত্রধর,কৃষি সম্পসারণ কর্মকর্তা কামরুল ইসলাম কামু সহ উপজেলা পরিষদ, পৌরসভা,ও ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এ সময় অতিথি বৃন্দ তাদের মতামত ব্যক্ত করতে যেয়ে সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান ফারুক এর এমন মহতি কাজ এর জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলেন। তিনি যে কাজটা করেছেন এর মাধ্যমে ভূমি অফিসে সেবা গ্রহণ করতে আসা জনসাধারণ এই উদ্যানে এসে একটু প্রশান্তি লাভ করতে পারবে। এছাড়াও ফুলপুরের জনসাধারণ এখানে এসে একটু বিনোদন নিতে পারবেন।এই কাজের মাধ্যমে তিনি তার সুন্দর মনের পরিচয় দিয়েছেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ভুমি বলেন এই জাায়গাটা ছিল একটা ময়লার স্তুুপ যার দুর্গন্ধের কারণে এখানে হাঁটাচলা করা কষ্টসাধ্য হত। যেটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সেখান থেকে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম এখানে যদি একটা উদ্যান করা যায় তাহলে এখানে সেবা গ্রহণ করতে আসা লোকেরা কিছু সময়ও কাটাতে পারবে এবং পরিবেশ দূষণ থেকেও আমরা রক্ষা পাবো। সেই থেকে আমাদের এমন উদ্যোগ। আর এই উদ্যান করাটা এটা শুধু আমার একার কৃতিত্ব নয় বরং আমাদের উপজেলা নির্বাহী অফিসার সার্বিকভাবে আমাকে সাপোর্ট করেছেন এবং আমার ভূমি অফিসের কর্মকর্তা গন ও পৌর সভার কর্তাগণ আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এজন্য আমি তাদের সকলের প্রতি চির কৃতজ্ঞ। আমরা ভবিষ্যতে এই উদ্যান কে আরো সুন্দর এবং মনোরম করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট