1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল কলেজে ডিগ্রি পরীক্ষা চলমান, ১৪৪ ধারা ভঙ্গ করে, মাঠে বৈশাখী মেলা ।

মোঃ মজিবর রহমান শেখ বার্তা সম্পাদক, ঠাকুরগাঁও,
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল কলেজে
ডিগ্রি পরীক্ষা চলমান, ১৪৪ ধারা ভঙ্গ করে, মাঠে বৈশাখী মেলা ।

মোঃ মজিবর রহমান শেখ
বার্তা সম্পাদক, ঠাকুরগাঁও,

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ১৪৪ ধারা ভঙ্গ করে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেছে মেলা কমিটি। শনিবার (৩ মে) সন্ধ্যায় বৈশাখী মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মির্জা ফয়সাল আমিন।
জানা যায়, রাণীশংকৈল ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজে চলছে অর্নাস ৩য় বর্ষের পরীক্ষা। ৪ মে রবিবার অর্নাসের সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এ জন্য রানীশংকৈল উপজেলা নিবার্হী অফিসার শাফিউল মাজলুবিন রহমান পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ১৪৪ ধারা জারি করে শহর জুড়ে করেছেন মাইকিং।
কিন্তু পরীক্ষা শেষ হতে না, হতেই ঐ মাঠে মেলা কমিটির লোকজন ১৪৪ ধারা ভঙ্গ করে আয়োজন করেছে বৈশাখী মেলা। এতে পরীক্ষার্থীরা পড়েছে বিপাকে। তবে সচেতন ব্যক্তিরা বলছেন, পৌরসভা এলাকায় অনেক ফাঁকা মাঠ রয়েছে। বিতর্ক না করে সে জায়গাগুলোতে মেলা বসাতে পারতো মেলা কমিটি। এদিকে কলেজ মাঠে মেলার ফলে রাস্তায় সবসময় যানজট লেগেই রয়েছে। মেলা প্রসঙ্গে অভিভাবক মনজুর আলম বলেন, এসএসসি, অর্নাস পরীক্ষা চলমান, প্রাথমিকে ৬ মে পরীক্ষা শুরু। বৈশাখী মেলার জন্য শিক্ষার্থীদের পড়ালেখার সমস্যা দেখা দিবে।
সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদ হাসান জানান, প্রাথমিক স্কুলের প্রথম প্রান্তিক মুল্যায়ন পরীক্ষা ১৫৭টি স্কুলে একযোগে ৬ মে শুরু হবে। মেলায় যে খেলনা, রাইডস, ট্রেন, দোলনাগুলো রয়েছে এ জন্য প্রাথমিক পর্যায়ে শিশুদের পড়ালেখার কিছুটা বিঘ্ন হবে।
এবিষয়ে কলেজ অধ্যক্ষ জাকির হোসেন মুঠোফোনে বলেন, ১০দিনের জন্য কলেজ মাঠের অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষার কোন সমস্যা হবে কিনা জানতে চাওয়া হলে? তিনি বলেন, ইউএনও’র সাথে কথা বলে আপনাকে জানাবো? মেলা কমিটির আহবায়ক রানীশংকৈল উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান বলেন, পরীক্ষা চলাকালিন কোন মেলা চলবেনা- মেলা হবে রাতে। ১৪৪ জারি ধারা শুধু পরীক্ষা চলাকালিন সময়ে বলবৎ থাকবে, এর পরে নয়। এ ব্যাপারে জানতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট