1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে সীমান্তে দুই বাংলার মানুষের মিলনমেলা।

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে সীমান্তে দুই বাংলার মানুষের মিলনমেলা।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

বাংলা নববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা ও হরিপুর উপজেলা সীমান্তে প্রতিবছর মিলনমেলা অনুষ্ঠিত হলেও গেল বছরের মত এবারও হচ্ছে না ভারত-বাংলাদেশ তথা দুই বাংলার মিলনমেলা। শনিবার (১২এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল মাজলুবিন রহমান।
এরইমধ্যে ঠাকুরগাঁও জেলা সীমান্তবর্তী উপজেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়ন ও পার্শ্ববর্তী উপজেলা হরিপুরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে উপজেলাবাসীদের অবগত করেছেন। সেই সঙ্গে সীমান্তে কাউকে না যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এমন নিষেধাজ্ঞায় দুই দেশের আত্মীয়-স্বজনদের মাঝে চাপাকষ্ট বিরাজ করছে।
বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছর ১৪ এপ্রিল ভারত-বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত হয় দুই বাংলা ভাষাভাষীদের মিলনমেলা। এই দিনটিকে কেন্দ্র করে কাঁটাতার মাঝে রেখে দুদেশের মানুষ মিলিত হতেন। এ বছরেও সেই মেলা হওয়ার কথা ছিল আগামী ১৪ এপ্রিল সোমবার। কিন্তু দুদেশের রাজনৈতিক টানাপোড়ন এবং কূটনৈতিক সম্পর্কের জটিলতার কারণে ঐ উপজেলা দুটি সীমান্তে বিশৃঙ্খলা সহ বিভিন্ন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী মিলনমেলা নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয়রা জানান, বছরের বাংলা নববর্ষ উপলক্ষে একদিনের জন্য মেলা বসে আসছে। দেশ স্বাধীনের পর মেলাটি বাংলাদেশের অংশে পড়লেও মেলায় সীমান্তে উন্মুক্ত করে দেয় ভারত। কিন্তু দেশের অবস্থা ভালো না, তাই এবার মিলনমেলা হবে না। এতে হতাশ দুদেশের আত্মীয় স্বজনরা। ভারত বাংলাদেশের তারকাঁটার বেড়ার পাশে দাঁড়িয়ে শুরু হয় দুই দেশের মানুষের দেখাসাক্ষাৎ ও সুখ-দুঃখের আলাপচারিতা। অন্যদিকে দীর্ঘদিন পর স্বজনদের পেয়ে সবাই আনন্দিত হন। কিন্তু এবার তা হচ্ছে না। গেল বছরের মত পহেলা বৈশাখে বাংলাদেশ-ভারত সীমান্তে এবারও বসবে না দুই বাংলার মিলনমেলা। ফলে কষ্ট হচ্ছে দুই বাংলার মানুষের। এ বিষয়ে রানীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল মাজলুবিন রহমান জানান, সীমান্তে নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতেই বাংলাদেশ-ভারত সীমান্তবর্তীতে মিলনমেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সীমান্তে যেতে আমরা নিরুৎসাহিত করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট