1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

কিশোরগঞ্জে গোরস্তান বানিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে গোরস্তান বানিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:আল আমিন

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নে হারিছা বেগম নামের এক মহিলা, তার দুই মেয়ে ও ছেলের বিরুদ্ধে ভূয়া কবর ও গোরস্থান বানিয়ে চলাচলের রাস্তা দখলের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে জমির প্রকৃত মালিক কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ও রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য মো: খাইরুল ইসলাম এর প্রতিবাদ করলে উল্টো তার বিরুদ্ধে হারিছা বেগম কিশোরগঞ্জ মডেল থানায় বাড়ি ও জমি দখলের একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। এছাড়াও তাকে দলীয়ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার সাথে কথোপকথনের একটি ভিডিও বিএনপি নেতার জমি দখলের অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে।

এলাকাবাসীর অভিযোগ, বিগত দিনে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের ক্ষমতার দাপটে একই ইউনিয়নের জহির ও ইকবাল গংদের জায়গায় জোরপূর্বক বাড়ি নির্মাণসহ অসংখ্য অভিযোগ আছে ঐ নারীর বিরুদ্ধে। এখানে চলাচলের রাস্তার উপর নকল কবর বানিয়ে জায়গা দখল করে আছে।

সরেজমিনে জানাযায়, জমির প্রকৃত মালিক কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ও রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য মো: খাইরুল ইসলাম সাড়ে ৪শতাংশ জমির উপর একটি বাড়ি নির্মাণ করে এবং চলাচলের জন্য ৭ফুট রাস্তা ব্যবহার করে। গত ৯এপ্রিল ভূয়া কবর বানিয়ে গোরস্থানের নামে ৩ হাত জায়গা জোরপূবক দখল করে।

এ বিষয় জমির মালিক মো: খাইরুল ইসলাম বলেন, আমার ক্রয়কৃত সম্পত্তি আমি ভোগদখল করে আসছি। গত ৯তারিখে পার্শ্ববর্তী বাড়ির হারিছা ও তার ছেলে মেয়ে বাড়ির চলাচলের রাস্তার উপর নকল কবর বানিয়ে সীমানা প্রাচীর দিয়ে রাস্তার ৩ হাত জায়গা দখল করে। আমি তার প্রতিবাদ করলে উল্টো আমার নামে জমি দখলের অভিযোগ করে। এবং আমি তার সাথে এ নিয়ে কথা বলেছি। সেই ভিডিও ফেইসবুকে ভাইরাল করে আমাকে দলের কাছে হেয়প্রতিপন্ন করেছে। আমি তার বিচার চাই।

এ বিষয় রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক মো: মুরশিদ উদ্দিন বলেন, আমরা যতটুকু জানি এই জায়গাটা খাইরুলের নিজের জায়গা। তারপরও তার বিরুদ্ধে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। আমরা এর সত্যতা পেলে সাংগঠনিক ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট