1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য বিদ্যাপীঠ ইকো পাঠশালা এন্ড কলেজের রজতজয়ন্তী !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য বিদ্যাপীঠ ইকো পাঠশালা এন্ড কলেজের রজতজয়ন্তী !

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের স্বনামধধন্য বিদ্যাপীঠ ইকো পাঠশালা এন্ড কলেজের রজতজয়ন্তী উৎসব পালিত হয়। এ উপলক্ষে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষাগুরু সম্মাননা, স্মৃতিচারণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রজতজয়ন্তী উপলক্ষে সকাল ১০ টায় শহরের গোবিন্দনগরস্থ প্রতিষ্ঠান ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শুরুতেই বেলুন উড়িয়ে অনুষ্ঠানমালা উদ্বোধন করেন দেশবরেণ্য শিাবিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
উদ্বোধনী অধিবেশন ও রজতজয়ন্তীর বিশেষ প্রকাশনা ”আলোকিত ভুবনের” মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন দেশবরেণ্য শিাবিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ, গেষ্ট অব অনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো: লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইসরাফিল শাহীন, বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মির্জা ফয়সল আমীন প্রমুখ।
দুপুরে জয়নাল আবেদীন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপচার্য অধ্যাপক মো: লুৎফর রহমান, অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইসরাফিল শাহীন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কে এম জালাল উদ্দীন আকবর, কারমাইকেল কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক (অব.) মো. তোফায়ের হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের (অব.) উপ-পরিচালক মো: আখতারুজ্জামান সাবু, ঢাকার লিটল স্কলারস টিউটোরিয়াল স্কুল (ক্ষুদ্রে পন্ডিত্বের পাঠশালা)’র ভাইস প্রিন্সিপাল সুরাইয়া আখতার (নাজমা) প্রমুখ। বিকেলে স্মৃতিচারণ অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষকদের স্মারক উপহার প্রদানের পর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, গেষ্ট অব অনার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট