1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

খুলনা বিআরটিএতে পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত

খান জাহান আলী থানা প্রতিনিধি মামুন মোল্লা
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

খুলনা বিআরটিএতে পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত:

খান জাহান আলী থানা প্রতিনিধি মামুন মোল্লা

:খুলনা বিআরটিএতে পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০২৪-২০২৫ (অর্থবছর)১২ ই এপ্রিল শনিবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:)উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে এবং মোটরযান পরিদর্শক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বিআরটিএ কার্যালয়ের পরিচালক(ইঞ্জি:)
মো: জিয়াউর রহমান পিএএ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রভাষক ডা: অনিন্দ্য কুমার সাহা । এছাড়া উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহমুদ আলম, রেজিস্ট্রেশন শাখার মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, উচ্চমান সহকারী রেজওয়ানুল ইসলাম মিজানুর রহমান,আল আমিন সহ খুলনা বিআরটিএর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।মোট ২০০ জন প্রশিক্ষণার্থী নিয়ে এ প্রশিক্ষণ কর্মচারী অনুষ্ঠিত হয়।এ সময় চালকদের দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয় এবং বৈধ কাগজপত্রের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়।বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:)উসমান সরওয়ার আলম পেশাজীবী চালকদের উদ্দেশ্যে বলেন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস সহ সকল বৈধ কাগজপত্র গাড়িতে রাখতে হবে যা দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সড়ক পরিবহন আইন ও ট্রাফিক আইন মেনে চলতে হবে। তিনি আরও বলেন গতি ও সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি গাড়ি চালানোর সময় এ কথা মাথায় রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট