1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে এক লন্ডন প্রবাসী নিহত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে এক লন্ডন প্রবাসী নিহত :

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :আল আমিন

কি‌শোরগ‌ঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোস্তাক মোল্লা (৩৫) নামের এক লন্ডন প্রবাসী নিহত হয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে জেলা শহরের গাইটাল পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তাক মোল্লা সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও গ্রামের আশরাফ উদ্দিনের (মেনু মোল্লার) ছেলে। তিনি লন্ডন থেকে গত (০৩ এপ্রিল) বাংলাদেশে নিজ বাড়িতে এসেছেন। কয়েকদিন পর তার লন্ডন ফিরে যাওয়ার কথা ছিল।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে মোস্তাক মোল্লা বাড়ি থেকে মোটরসাইকেলে করে জেলা শহরে যাওয়ার পথে গাইটাল পুকুরপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অ‌টো‌রিকশার সাথে সংঘর্ষ হয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নিয়ে যাওয়ার পথে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট