1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

সিপিএসসি, র‍্যাব ১৪, ময়মনসিংহ কর্তৃক যৌথ অভিযানে টাঙ্গাইল থেকে অপহৃত ভিকটিম ময়মনসিংহে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার

ময়মনসিং জেলা প্রতিনিধি মকবুল হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিএসসি, র‍্যাব ১৪, ময়মনসিংহ কর্তৃক যৌথ অভিযানে টাঙ্গাইল থেকে অপহৃত ভিকটিম ময়মনসিংহে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

টাঙ্গাইল সদর থানা এলাকার বাসিন্দা ভিকটিমের মাতা টাঙ্গাইল সদর থানায় অভিযোগ করেন যে, ১নং আসামী মোঃ নাহিদ (১৮), পিতা-মোঃ দুলাল, সাং-চৌধুরী মালঞ্চ, থানা ও জেলা-টাঙ্গাইল প্রায়শ তার মেয়েকে রাস্তা-পথে দেখা পেলে কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার তারিখ ০৬ মার্চ ২০২৫ খ্রি. তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকায় টাঙ্গাইল সদর থানাধীন মীরপুর সাকিনস্থ বাদীর বাড়ীর পার্শ্বে মাদ্রাসা থেকে কোরআন শরীফ পড়ে বাড়ী ফেরার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা ১নং আসামী মোঃ নাহিদ (১৮) সহ অন্যান্য আসামীরা ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬, তারিখঃ ০৯/০৩/২০২৫ খ্রি., ধারাঃ ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০)

এরই প্রেক্ষিতে, অধিনায়ক, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল এবং সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ০৮ এপ্রিল ২০২৫ খ্রি. রাত অনুমান ০১:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার ভিকটিম উদ্ধারসহ মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ নাহিদ (১৮), পিতা-মোঃ দুলাল, সাং-চৌধুরী মালঞ্চ, থানা ও জেলা-টাঙ্গাইল‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ভিকটিম এবং গ্রেফতারকৃত আসামীকে টাঙ্গাইল সদর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট