1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

কিশোরগঞ্জে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ,ও দোকান ভাঙচুর আহত ২০ :

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ,ও দোকান ভাঙচুর আহত ২০ :

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচর উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে ক্যারম খেলা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। এছাড়া একটি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভৈরব উপজেলার আতকাপাড়া ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার ষোলরশি গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ষোলরশি গ্রামের কয়েক যুবক ক্যারম খেলতে যান পার্শ্ববর্তী ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামে। সেখানে ক্যারম খেলাকে কেন্দ্র করে আতকাপাড়া গ্রামের লোকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ষোলরশি গ্রামের যুবকদের মারধর করে আতকাপাড়া গ্রামের লোকজন। এ ঘটনার আজ মঙ্গলবার সকালে আবারও কথা-কাটাকাটি হয় তাদের মধ্যে। পরে উত্তেজনা বেড়ে গেলে একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় কমপক্ষে ২০ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আহতরা ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, ক্যারাম খেলাকে কেন্দ্র করে ভৈরব ও পার্শ্ববর্তী কুলিয়ারচর উপজেলার দুটি গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট