1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

টাঙ্গাইল এর সখিপুরে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পর্ণ বর্জনের ঘোষণা

টাঙ্গাইল জেলা প্রতিদিন রেজাউল করিম রিফাত
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

সখিপুরে ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভ, পণ্য বর্জনের আহ্বান

রেজাউল করিম রিফাত
ক্রাইম রিপোর্টার ( টাঙ্গাইল)

গাজায় ইসরাইলি বাহিনীর ভয়াবহ হত্যাযজ্ঞের প্রতিবাদে টাঙ্গাইলের সখিপুরে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর ছাত্র ও মুসলিম জনতার ব্যানারে সখিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে তালতলা চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা রুহুল আমীন। বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিকদার মো. সবুর রেজা, উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান, মাওলানা শফিকুল ইসলাম ও আহমেদ শফী।

বক্তারা গাজায় ইসরাইলি সেনাবাহিনীর বর্বর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের কঠোর নিন্দা জানিয়ে বলেন, “এই হত্যাযজ্ঞ শুধু রাজনৈতিক সংকট নয়, এটি মানবতার বিরুদ্ধে এক ভয়ংকর অপরাধ।”

তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

একই সঙ্গে সমাবেশ থেকে বক্তারা ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, “আমরা মুসলিম উম্মাহর পক্ষ থেকে ফিলিস্তিনের নিরীহ জনগণের পাশে আছি। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এখনই ঐক্যবদ্ধ হওয়ার সময়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট