1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আলামিন
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে তৌহিদি জনতার  বিক্ষোভ মিছিল :

কিশোরগঞ্জে প্রতিনিধি :আল আমিন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ৭ এপ্রিল জোহরের  নামাজের পর ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আশপাশের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল সহকারে এসে তৌহিদি জনতার এই কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মিছিলকারীরা ইসরায়েল ও তার সহযোগী আমেরিকার বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে যে বর্বরতা চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধের শামিল। তারা জাতিসংঘের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা বিশ্ববাসীর জন্য গভীর উদ্বেগের বিষয়।

বক্তারা অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট