1. shahinsalman99@gmail.com : দৈনিক আজকের জনতার কথা : দৈনিক আজকের জনতার কথা
  2. info@www.dainikajkerjanatarkotha.online : দৈনিক আজকের জনতার কথা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ঝালকাঠিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলা সরাইল শহিদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি বালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ভয়াবহ অনিয়ম—সময় পালন নেই, নেই প্রশাসনিক শৃঙ্খলা দায়িত্বের অবহেলায় এড়িয়ে চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আসমা আক্তার ময়মনসিংহে ৫২তম গ্রীষ্মকালীন ফুটবল (ছাত্র-ছাত্রী) ফাইনাল খেলা অনুষ্ঠিত রাজশাহীতে আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫ উদযাপন: মোহনপুরে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত রাকসু নির্বাচনকে সুষ্ঠ করতে রাবির আইন-শৃঙ্খলা সভায় পুলিশ কমিশনার’র প্রত্যয় হাতেগড়া হাজারো সাংবাদিকের মাঝে বেঁচে আছেন আলতাফ হোসেন : মামুন-অর-রশিদ আমার হয়নি শোনা সাহিত্য আচার্য্য( স্বরচিত) ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

সাভারের সাংবাদিকের উপর হামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

” ঢাকা সাভার বিরুলিয়ায় সাংবাদিক মাইনুল ইসলামের উপর মাদক ব্যবসায়ীর অতর্কিত হামলা ”

” ঢাকা সাভার মডেল থানার বিরুলিয়া ইউনিয়নের ফকিরপাড়া বাগ্নীবাড়ী এলাকার মৃত জাবেদ আলী শেখের ছেলে সাংবাদিক মোঃ মাইনুল ইসলাম শেখ (৪৭) কে হত্যার চেষ্টার ঘটনায় মাদক সন্ত্রাসী মোঃ শাহেদ আহমেদ ওরফে আদনান চৌধুরীর বিরুদ্ধে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের।
বুধবার (২ এপ্রিল ২০২৫ইং) তারিখে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে মাদক কারবারী সন্ত্রাসী ১নং বিবাদী মোঃ শাহেদ আহমেদ আদনান চৌধুরী ও তার লোকজনের মাদক ব্যবসার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে মোবাইল ফোনে ডাকেন তারই বড় ভাই সালেহ আহমেদ দানিয়াল চৌধুরী (৩৫), এ সময় (আই টিভি বাংলা) ও দৈনিক আমাদের খবর এর কর্মরত সাংবাদিক মোঃ মাইনুল ইসলাম শেখ সেখানে গেলে তার উপর অতর্কিত হামলা চালায় মাদক ব্যবসায়ীরা, এই হামলা ও মারপিটের ঘটনায় আহত অবস্থায় পড়ে থাকেন ওই সাংবাদিক, তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এলাকাবাসী।

বুধবার রাত ৮টার দিকে সাংবাদিক মাইনুল ইসলাম শেখ গণমাধ্যমকে বলেন,দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আমাকে সাভার বিরুলিয়াস্থ সামাইর সিএনজি ফিলিং স্টেশনের পাশের্ব একটি চায়ের দোকানে ডাকিয়ে পাঠায় সালেহ আহমেদ দানিয়াল চৌধুরী নামের এক ব্যক্তি মাদক ব্যবসায়ের বিরুদ্ধে সাক্ষাৎকার বক্তব্য দিবে মর্মে। তার ছোট ভাই শাহেদ আহমেদ আদনান চৌধরী ও তার লোকজন বিষয়টি জানতে পেয়ে আমার উপর হামলা করে, বাটাম দিয়ে মারপিট করাসহ হত্যার চেষ্টা করে তারা। এ সময় তার পরিবারসহ তার লোকজন আমাকে মারপিট করে হত্যার চেষ্টা করে। আমি আহত অবস্থায় পড়ে ছিলাম এলাকাবাসী আমাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, এরপর আমার স্ত্রীসহ পরিবারের লোকজন সেখানে আসে এবং সবার সাথে আলোচনা করে হামলাকারীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমার উপর হামলাকারীদের আটক করাসহ আইনের আওতায় আনতে গণমাধ্যম কর্মীসহ পুলিশ ও র‍্যাবের হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপারে জানতে বিবাদীদের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।
উক্ত সাংবাদিক মাইনুল ইসলামের উপর মাদক সন্ত্রাসীদের হামলার বিষয়ে সাভার মডেল থানা পুলিশ ও র‍্যাবের কাছে জানতে চাইলে তারা বলেন, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট